ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সারাক্রান্ত এক বিডিআর সদস্য বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করেছেন।
তার নাম নোমানুর রহমান (৩২)। তিনি কাপ্তাই বিডিআর ক্যাম্পে সিগন্যালম্যান হিসেবে কর্মরত ছিলেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউর করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালের বাথরুমে গলায় ফাঁস লাগানো অবস্থায় নোমানের লাশ তারা উদ্ধার করে।
নোমানের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকেই তিনি হাসপাতালে ছিলেন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এমআই/১৩৩৭ ঘ.
bdnews24