২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ডাকাতের আক্রমণে শিক্ষক আহত, মালামাল লুট

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে এক শিক্ষকের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 07:12 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

গোপালগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলিয়া গ্রামে এক শিক্ষকের বাড়িতে মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের কোপে চন্দ্রদীঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক (৫৫) মারাত্মক আহত হন। তাকে সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ওই শিক্ষকরে ঘর থেকে নগদ এক লাখ ৬৫ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। আহত এমদাদুল হক জানান, রাত ১টার দিকে ৮/১০ জন সশস্ত্র ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। বাড়ির অন্যদের অস্ত্রের মুখে রেখে নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৪ ঘ.