২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের (আবু করিম) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 06:27 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তথ্য সচিব আ ত ম ফজলুল করিমের (আবু করিম) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। রাষ্ট্রদ্রোহিতা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা একটি মামলায় নির্দেশ অনুযায়ী আদালতে হাজির না হওয়ায় এ আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের। আবু করিমের 'বাগানে ফুটে আছে অসংখ্য গোলাপ' কাব্যগ্রন্থে ইসলাম ধর্ম, বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কুটক্তি করায় গত ২৪ ফেব্র"য়ারি ঢাকা বারের আইনজীবী ওমর ফারুক মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়, আবু করিমের লেখা এবং সাঈদ বারীর প্রকাশ করা 'বাগানে ফুটে আছে অসংখ্য গোলাপ' কাব্যগ্রন্থে 'আলুবোখারা' ও 'আবদুর রহমান' কবিতার প্রথম লাইনে বাংলাদেশকে 'বোখারা' ও বাঙালি জাতিকে 'বোখারি' এবং বাংলাভাষাকে 'বোখারা ভাষা' অভিহিত করে কটাক্ষ করা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করে লতিফুর রহমান উল্লেখ করা হয়। এর মাধ্যমে আবু করিম এদেশের জনগণকে অপমান করেছেন এবং মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগকে বিদ্র