২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ আহমেদের বক্তব্যকে নাকচ করলেন আইনমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যা মামলা এবং আপীল বিভাগের চার বিচারপতি নিয়োগ সম্পর্কে বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলা এবং আপীল বিভাগের চার বিচারপতি নিয়োগ সম্পর্কে বিএনপি নেতা মওদুদ আহমেদের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আইনমন্ত্রী বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, "যারা আজ জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, তারা চায় না বঙ্গবন্ধু হত্যার বিচার হোক। এজন্যই তারা অবান্তর কথা বলছে।" শিশু একাডেমি মিলনায়তনে ভূঁইয়া একাডেমির নবীন-বরণ অনুষ্ঠানের পর শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। (বিস্তারিত আসছে) বুধবার বিকেলে মতিঝিলে নিজের চেম্বারে এক সংবাদ ব্রিফিংয়ে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার আপীল নিস্পত্তির বিষয়ে সরকারের উদ্দেশ্য পরিস্কার নয়।" একই সঙ্গে আপীল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারপতি নিয়োগ প্রসঙ্গে আইনমন্ত্রীর ব্যাখ্যাকেও 'ভিত্তিহীন' অভিহিত করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/