২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার মামলায় অস্ট্রীয় নাগরিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

মুদ্রা পাচার মামলায় এক অস্ট্রীয় নাগরিক ও তার বাংলাদেশী বংশোদ্ভূত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্ত স্টিফেন পার্কার ও তার স্ত্রী রুখসানা পার্কারের উপস্থিতিতে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ অভিযোগ গঠন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচার মামলায় এক অস্ট্রীয় নাগরিক ও তার বাংলাদেশী বংশোদ্ভূত স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্ত স্টিফেন পার্কার ও তার স্ত্রী রুখসানা পার্কারের উপস্থিতিতে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ অভিযোগ গঠন করেন। আদালত আগামী ৩০ আগস্ট রাষ্ট্রপক্ষের সাক্ষীর জন্য দিন ধার্য করেছে। গত ১১ মার্চ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে এক কোটি টাকার সমমূল্যের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার এ মামলা পরিচালনা করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৯২৩ঘ.