২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপেক্ষা এখন পূর্ণ সূর্যগ্রহণের

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় এখন বাংলাদেশ। বুধবার সকালে ঘটবে মহাজাগতিক এই ঘটনা। বাংলাদেশ থেকে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১০৫ বছর পর, তাই এ নিয়ে এত আগ্রহ। তবে সবার চাওয়া, আকাশ থাকুক মেঘমুক্ত। দেশের উত্তরাঞ্চলের কয়েকটি স্থান থেকে পূর্ণ গ্রহণ দেখা যাবে। ওই অঞ্চল থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 05:06 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার অপেক্ষায় এখন বাংলাদেশ। বুধবার সকালে ঘটবে মহাজাগতিক এই ঘটনা। বাংলাদেশ থেকে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ১০৫ বছর পর, তাই এ নিয়ে এত আগ্রহ। তবে সবার চাওয়া, আকাশ থাকুক মেঘমুক্ত। বাংলাদেশ মান সময় বুধবার সকাল ০৬ টা ৫৮ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে দুপুর ১২টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে। পূর্ণগ্রাস গ্রহণের স্থায়িত্ব হবে ৩ মিনিট ৫৮ সেকেন্ড। শুধু দিনাজপুর ও লালমনিরহাট জেলা দুটির উত্তরাংশে এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা দুটিতে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর সুকল্যাণ বাছার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ সূর্যগ্রহণকে বিরল বলা হচ্ছে এ কারণে যে ১০৫ বছর পর বাংলাদেশ থেকে আবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সেটি হবে ২১১৪ সালের ২ জুন। ১৯৯৫ সালের ২৪ অক্টোবর সর্বশেষ পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল।" তিনি বলেন, "পৃথিবী ও চাঁদের হাজার বছরের আবর্তনের সময় এ ধরনের ঘটনা ঘটে থাকে। পৃথিবী নিজস্ব তলে আবর্তন করে। চাঁদ তার নিজস্ব তলে আবর্তন করে। পৃথিবী ও চাঁদের তল এক সঙ্গে মিশে গেলে সূর্যগ্রহণ হয়ে থাকে।" তিনি জানান, সূর্যগ্রহণের মধ্যরেখা বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে অতিক্রম করবে। পূর্ণগ্রহণের স্থায়িত্ব হবে ৩ মিনিট ৫৮ সেকেন্ড। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। বুধবার সকাল ৬টা ৫৫ মিনিট হতে সকাল ০৭টার মধ্যে বাংলাদেশে গ্রহণ শুরু হবে। সকাল ৯টা হতে ৯টা ৫মিনিটের মধ্যে বাংলাদেশে গ্রহণ শেষ হবে। বাংলাদেশ মান সময় সকাল ৭টা ৫৫ মিনিট হতে সকাল ৮টার মধ্যে বাংলাদেশে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। বাংলাদেশে গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৩-১.০০। উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় পূর্ণ গ্রহণ দেখা গেলেও বাংলাদেশের অন্য স্থান থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। রাজধানী থেকে ৯৩ শতাংশ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে পঞ্চগড়ে সবচেয়ে বেশি দেখা যাবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৫ মিনিট ১৮ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৮০ ও তা ০৬ মিনিট ৪৪ সেকেন্ড স্থায়ী হবে । ভারতের উড়িষ্যা রাজ্যের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে বুধবার স্থানীয় সময় সকাল ৫টা ৩৭ মিনিট ১০ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অন্যদিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফিজির লাউ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিট গ্রহণ শেষ হবে। ভারতের গুজরাট রাজ্যের দক্ষিণ-পশ্চিম সমুদ্র উপকূলে স্থানীয় সময় সকাল ৫টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে। অন্যদিকে দক্ষিণ প্রশান্তমহাসাগরে যুক্তরাষ্ট্রের নাসাউ দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে স্থানীয় মান বিকাল ৫টা ৪৭ মিনিট ৩ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। উত্তর প্রশান্ত মহাসাগরে জাপানের আয়ো জিমা দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে স্থানীয় সময় দুপুর ১২টা ১১ মিনিট ৪৬ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধু এস্থানেই গ্রহণের মাত্রা হবে ১.০৮০ ও তা ৬ মিনিট ৪৪ সেকেন্ড স্থায়ী হবে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এফ আর সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে এত বড় সূর্যগ্রহণ আর দেখা যায়নি। গ্রহণের মূল রেখা পঞ্চগড় জেলার ৪ কিলোমিটার উত্তর দিয়ে চলে যাবে। দেশের তিন কোটি মানুষ পূর্ণগ্রাস গ্রহণ দেখতে পারবে।" তিনি জানান, এর আগে ১৯৮০ সালে ৪৫ সেকেন্ড ও ১৯৯৫ সালে দেড় মিনিট স্থায়ী ছিল। তিনি জানান, শুরু থেকে শেষ পর্যন্ত ১৫ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিবে গ্রহণ। গ্রহণের মূল রেখার দু'পাশের ২০০ থেকে ২৫৮ কিলোমিটারের মধ্যে পূর্ণগ্রহণ দেখা যাবে। আর ২০০০ কিলোমিটার পর্যন্ত আংশিক গ্রহণ দেখা যাবে। সে হিসেবে চীনের উত্তরাংশ, অস্ট্রেলিয়া, পপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, রাশিয়া, থাইল্যান্ড থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। এফ আর সরকার জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভূটান, ,মায়ানমার, চীন, জাপানের দক্ষিনাংশ ও প্রশান্তমহাসাগরীয় দ্বীপগুলোতে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে। ২০০১ সাল থেকে ২১০০ পর্যন্ত মোট ২২৪টি সূর্যগ্রহণ হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সাধারণত ৭ মিনিট ৩ সেকেন্ড স্থায়ী হয়। ১৯৭৩ সালে বড় ধরনের গ্রহণ হয়েছিল। বিমানে চড়ে বিজ্ঞানীরা ৭৪ মিনিট ধরে ওই সময় গ্রহণ পর্যবেক্ষণ করেছিল। সূর্য গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে মানুষের আগ্রহ ততই বাড়ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গবেষক ও কৌতূহলী মানুষরা ভিড় জমিয়েছেন পঞ্চগড়ে। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পঞ্চগড়ের জেলা প্রশাসক বনমালী ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রচেষ্টা ও সহযোগিতায় সূর্যগ্রহণ প্রত্যক্ষণ সবার জন্য উপভোগ্য হবে বলে আশা করছি।" সূর্য গ্রহণ পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য ও পরামর্শের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি তথ্য কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রের টেলিফোন নম্বর ০৫৬৮-৬১৩৭৩। জেলা পুলিশ সুপার হারুণ উর রশিদ হাযারী জানান, দেশী-বিদেশি অতিথি ও পর্যবেক্ষকসহ সবার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "আশা করছি, সবই নির্বিঘে