নারায়ণগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে রোববার রাতে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার আদমজী রেললাইন মাঠে এটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
এর সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সাইফুল ইসলাম (২৩), নাঈম (২২), আব্দুল করিম (২৪) ও জিয়াউল হক (২৫) নামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, রাত সাড়ে ১১টায় আদমজী রেললাইন মাঠ থেকে অস্ত্র উদ্ধারের পরপরই সন্দেহজনক চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। তারা ওখানে বলে আড্ডা দিচ্ছিল। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/
bdnews24