২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারত-বাংলা বাণিজ্যিক সম্পর্ক জোরদারে দুই সরকারকে চাপ দিন'

রাজনৈতিক সদিচ্ছাই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে চাবিকাঠি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, এ অঞ্চলে রাজনীতি সব সময়ই চ্যালেঞ্জের মধ্যে থাকে। আর দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। "রাজনৈতিক সদিচ্ছা থাকলে ছিটমহল, সীমানা কিংবা ট্যারিফের মতো বিষয়গুলো সহজেই সমাধান সম্ভব" মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2009, 08:03 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সদিচ্ছাই ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে চাবিকাঠি বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেন, এ অঞ্চলে রাজনীতি সব সময়ই চ্যালেঞ্জের মধ্যে থাকে। আর দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। "রাজনৈতিক সদিচ্ছা থাকলে ছিটমহল, সীমানা কিংবা ট্যারিফের মতো বিষয়গুলো সহজেই সমাধান সম্ভব" মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত 'বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সম্পর্ক' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য নানা কারণেই বিপুলভাবে ভারতের অনুকূলে। বিগত ২০০৭-০৮ অর্থবছরে দুই দেশের রপ্তানি বাণিজ্যের ব্যবধান ছিল তিনশ কোটি টাকার বেশি। এফবিসিসিআই'র তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে ভারত বাংলাদেশে রপ্তানি করে ৩৩৭ কোটি ৫০ লাখ টাকার পণ্য। এর বিপরীতে বাংলাদেশ ভারতে মাত্র ৩৫ কোটি ৮০ লাখ টাকার পণ্য রপ্তানি করে। ভারতের ফেডারেশন অব ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এআইসিসিআই) ভাইস চেয়ারম্যান র্র্হষ সি মারিওয়ালার নেতৃত্বে ৪৮ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। বাণিজ্যমন্ত্রী অভিযোগ করেন, রাজনীতিবিদরা ব্যবসাকে উন্নয়নের স্বার্থে ব্যবহার না করে রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করছেন। এজন্য বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সরকারকে চাপ দেওয়ার জন্য দুই দেশের ব্যবসায়ী স