২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবক হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন রাজধানীর মুরাদপুর এলাকার জনৈক মো. জাকির হোসেন। তিনি যুবক হাউজিং এর একজন সংগঠক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 05:44 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে যুবক হাউজিং অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন রাজধানীর মুরাদপুর এলাকার জনৈক মো. জাকির হোসেন। তিনি যুবক হাউজিং এর একজন সংগঠক। মহানগর হাকিম এ ই এম ইসমাইল হোসেন রোববার বিকেলে অভিযোগটি তদন্ত করে এজাহার হিসেবে গন্য করার জন্য কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার আরজিতে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কেরানীগঞ্জ মডেল টাউন-২ (বর্ধিত) প্রকল্প এবং নারায়ণগঞ্জ মডেল টাউন-৫ এ সহজ কিস্তিতে প্লট বরাদ্দ দেওয়ার প্রতিশ্রতি দিয়ে চুক্তিপত্রের মাধ্যমে শত শত গ্রাহককে প্রতারিত করেছে। এতে বলা হয়, তারা গ্রাহকদের কাছ থেকে ২কোটি ৩০ লাখ ৯৯ হাজার টাকা গ্রহণ করলেও পরে প্রতিশ্র"তি অনুযায়ী কোন পদক্ষেপ নেয়নি। গ্রাহকরা সমন্বয়কারী জহির রায়হান এবং সচিব শাহ জাবিন ইসলাম মুক্তির দপ্তরে টাকা চাইতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। মামলায় অন্য যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন ওই প্রতিষ্ঠানের সমন্বয়কারী জলিল পাঠান, খোরশেদা বেগম, এরিয়া ম্যানেজার আব্দুল আলীম, ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান, চেয়ারম্যান মো. আবু সাঈদ, লুৎফুন্নেছা মিনু, আবু সাঈদ, খবিরউদ্দিন সৈয়দ রাশেদুল হুদা চৌধুরী, হোসাইন আল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসকে/২৩৫৩ঘ.