২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কুয়া থেকে দুজনের লাশ উদ্ধার

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের চক দূর্গাপুর গ্রামের একটি কুয়া থেকে রোববার বিকেলে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

রংপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইউনিয়নের চক দূর্গাপুর গ্রামের একটি কুয়া থেকে রোববার বিকেলে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- ময়েনপুর পূর্ব পাড়া গ্রামের রজব উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৬৫) এবং চক দূর্গাপুর গ্রামের ফজিলাতুন নেছা (৩০)। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, তাদের কেউ হত্যা করে থাকতে পারে। কারা কেন হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদের মধ্যে পারিবারিক বা আত্মীয়তার কোন সম্পর্ক নেই বলে তিনি জানান। ওসি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য তৈরি কুয়া থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লাশ থানায় নিয়ে আসা হচ্ছে। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.