সাতক্ষীরা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার সদর ও কলারোয়া উপজেলায় শুক্রবার রাতে দুই গৃহবধু ফাঁসিতে আত্মহত্যা করেছেন।
এরা হলেন- সদরের শিয়ালডাঙ্গা গ্রামের মহাদেব মণ্ডলের স্ত্রী মমতা মণ্ডল (৪২) এবং কলারোয়ার কুশোডাঙ্গা গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী শাহানাজ পারভীন (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, শিয়ালডাঙ্গা গ্রামের মমতা মণ্ডল গভীর বাড়ির পাশে আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মমতা দীর্ঘদিন ধরে পেটের ব্যাথায় ভুগছিলেন বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ জানান, উপজেলার কুশোডাঙ্গা গ্রামের শাহানাজ পারভীন পারিবারিক কলহের কারণে শয়নকক্ষে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে অত্মহত্যা করেন।
লাশ দুটির ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কলারোয়ায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৯ ঘ.
bdnews24