ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাগাউড়া নামক স্থান থেকে শনিবার দুপুরে এক স্কুলছাত্রের ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুলছাত্রের নাম সামির (১০)। সে বাগাউড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। বাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল সে।
নবীনগর থানাধীন শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোরশেদ আলম জানান, শিশুটিকে নিমর্মভাবে হত্যা করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এ ঘটনায় নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই মোরশেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৭ ঘ.
bdnews24