২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মার্কেটে আগুন, ১২টি দোকান পুড়ে গেছে

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরাটের শুক্রবার রাতে একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। রাত সাড়ে ৮টার দিকে টেকেরহাটের মুক্তিযোদ্ধা মার্কেটের ইউসুফের চায়ের দোকানে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুল মুমীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

মাদারীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরাটের শুক্রবার রাতে একটি মার্কেটে আগুন লেগে ১২টি দোকান পুড়ে গেছে। রাত সাড়ে ৮টার দিকে টেকেরহাটের মুক্তিযোদ্ধা মার্কেটের ইউসুফের চায়ের দোকানে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুল মুমীন। ওসি জানান, শুক্রবার মার্কেট বন্ধ থাকায় আগুন লাগার বিষয়টি টের পায়নি কেউ। পরে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন এসে নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে মাদারীপুর এবং পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়। মাদারীপুর ফায়ার সার্ভিস বিভাগের ষ্টেশন মাষ্টার মো. শওকত হোসেন জোয়ার্দার আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২৯ ঘ.