নেত্রকোনা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পানুর গ্রামে বৃহস্পতিবার সকালে একটি চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
নিহতের নাম মর্তুজা আলী (৪৫)।
আহতরা হলেন- শফিক (২৫), রফিক (৩৫) ও সাইফুল (৩২)। তাদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হতাহতদের সবার বাড়ি পানুর গ্রামে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ধীরেন্দ্র মহাপাত্র জানান, নিহত শ্রমিককে দাফন করা হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
তিনি জানান, সকাল ১০টার দিকে জনতা অটো রাইস মিলের বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই সময় শ্রমিকরা ধান সিদ্ধ করছিলেন। বিস্ফোরণে মর্তুজা ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৯ ঘ.
bdnews24