২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কুড়ালসহ দুই শিবির নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ থেকে বৃহস্পতিবার দুপুরে চাইনিজ কুড়ালসহ জামায়াত সমর্থক ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

সুনামগঞ্জ, ১৬ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ থেকে বৃহস্পতিবার দুপুরে চাইনিজ কুড়ালসহ জামায়াত সমর্থক ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মদন মোহন কলেজের শিবির নেতা ইকবাল হোসেন (৩০) ও ছাতকের জামেয়া মোহাম্মদীয় দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র বুরহান উদ্দিন (২২)। অস্ত্র নিয়ে কলেজে মিছিল করার আগে দুপুর ৪টার দিকে কলেজের মূল ফটকের পাশে গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন আহমেদ। তিনি জানান, তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, চারটি মোবাইল ফোন সেট এবং শিবিরের সাতটি চাঁদার রশিদ বই উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুত্তি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৪ ঘ.