২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা পৌরসভার ৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা

পাবনা পৌরসভার ২০০৯-১০ অর্থবছরের বাজেট বুধবার ঘোষণা করা হয়েছে। পাবনার পৌর মেয়র কামরুল হাসান মিন্টু দুপুরে পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে ৮৬ কোটি টাকার এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 07:42 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

পাবনা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা পৌরসভার ২০০৯-১০ অর্থবছরের বাজেট বুধবার ঘোষণা করা হয়েছে। পাবনার পৌর মেয়র কামরুল হাসান মিন্টু দুপুরে পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে ৮৬ কোটি টাকার এই প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। বাজেটে পৌর মার্কেট নির্মাণে ১৪ কোটি, ইছামতি নদী খননে ১০ কোটি এবং শিশু পার্ক নির্মাণ বাবদ ৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট বক্তৃতায় মেয়র মিন্টু বলেন, নাগরিকদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এ সময় পৌরসভার সচিব সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তাবিবুর রহমান, সাবেক সাংসদ অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌসসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৪০ ঘ.