২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাঁধ ধ্বসের ঘটনায় নির্বাহী প্রকৌশলী ওএসডি

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে (হার্ড পয়েন্ট) ধ্বসের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার (বিআরই) নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলামকে ওএসডি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

সিরাজগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে (হার্ড পয়েন্ট) ধ্বসের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার (বিআরই) নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলামকে ওএসডি করা হয়েছে। বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ সিদ্ধান্ত নিয়েছে। আমিনুল ইসলাম আপাতত অতিরিক্ত মহা পরিচালক-২ মো. হাবিবুর রহমান জিন্নাহর কার্যালয়ে সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন। পাউবো বগুড়া ডিভিশনের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মো. আফজাল হোসেন বলেন, আমিনুল ইসলামকে আপাতত অতিরিক্ত মহা পরিচালক-২ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার পদে পিরোজপুর পাউবো থেকে আব্দুল মালেক আসতে পারেন। এ ব্যাপারে আমিনুল ইসলাম বলেন, "আমাকে ওএসডি করা সত্যিই খুব দুঃখজনক। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ঠিকাদারী প্রতিষ্ঠান হুনদাই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। "বাঁধটির ওয়ারেন্টিকাল ছিল ১০০ বছর। মাত্র ৯/১০ বছরের মাথায় এ ধরনের ধ্বসের জন্য হুনদাই কোম্পানিই দায়ী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের মত চুনোপুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সত্যিই অমানবিক।" গত শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের প্রায় ৬ শ' ফুট গাইড বাঁধ ও বাঁধের ওপর কংক্রিটের রাস্তা যমুনা গর্ভে বিলীন হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২০২৫ঘ.