ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সাবেক বিএনপি সাংসদ নাদিম মোস্তফাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের বেঞ্চ নাদিম মোস্তফার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার জামিনের আদেশ দেয়।
তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তার কারণ চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন বহাল থাকবে বলে আদালতের আদেশে বলা হয়।
দুর্নীতি দমন কমিশন ২০০৭ সালের ১২ ডিসেম্বর নাদিম মোস্তফার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে।
নাদিম মোস্তফা আরও কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24