২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী হুমকিতে নেত্রকোনা চক্ষু হাসপাতাল ৫ দিন ধরে বন্ধ

সন্ত্রাসী হুমকি পাওয়ার পর নেত্রকোনা চক্ষু হাসপাতালে গত শনিবার থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ফিরে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

নেত্রকোনা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হুমকি পাওয়ার পর নেত্রকোনা চক্ষু হাসপাতালে গত শনিবার থেকে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে চিকিৎসা নিতে আসা শত শত রোগী ফিরে যাচ্ছে। ময়মনসিংহের বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর ব্লাইন্ড (বিএনএসবি)-এর অর্থায়নে সাতপাই নদীর পাড়ে নেত্রকোনা চক্ষু হাসপাতালের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এই হাসপাতালের ডাক্তার মেরী গ্রেইস বলেন, ''শনিবার বহিরাগত সন্ত্রাসীরা আমাকে হাসপাতালে আসলে মেরে ফেলার হুমকি দেয়। "বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে বিএনএসবি কর্তৃপক্ষকে জানাই। তারা হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি ময়মনসিংহে সরিয়ে নেয়। এরপর থেকে হাসপাতাল বন্ধ রয়েছে।" বিএনএসবি কর্মকর্তা শরীফুজ্জামান পরাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় কিছু লোক হাসপাতালে চাকুরি করাকালীন তাদের ইচ্ছামতো আসত যেত। সময়মতো কাজ করত না। এমন কাজে বাধা দিলে তারা সন্ত্রাসী দিয়ে এ হুমকি দেয়। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৬৩৬ ঘ.