গোপালঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -হুন্ডি ব্যবসায় জড়িত অভিযোগে মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার কাছ থেকে দুই লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তির নাম পঞ্চানন ঘোষ (৩৭)। তার বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার আম গ্রামে।
র্যাব-৮ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. পাঞ্জাব আলী সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চাননকে নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে।
পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৬ ঘ.
bdnews24