২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ৫০ ট্রলার ডুবে অর্ধশতাধিক জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের টেকনাফ উপকূলে মঙ্গলবার দুপুরে ৫০টির বেশি মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক জেলে। ডুবে যাওয়া অধিকাংশ ট্রলারই টেকনাফের সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নের। ট্রলার ডুবির পরপরই দুই শতাধিক জেলে সাঁতারে তীরে উঠতে সক্ষম হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

কক্সবাজার, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে কক্সবাজারের টেকনাফ উপকূলে মঙ্গলবার দুপুরে ৫০টির বেশি মাছ ধরার ট্রলার সাগরে ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক জেলে। ডুবে যাওয়া অধিকাংশ ট্রলারই টেকনাফের সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নের। ট্রলার ডুবির পরপরই দুই শতাধিক জেলে সাঁতারে তীরে উঠতে সক্ষম হন। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোফায়েল ইসলাম জানান, রেড ক্রিসেন্ট'র স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের সহযোগিতায় ২০-৩০ জন জেলেকে জীবিত উদ্ধার করার হয়েছে। এলাকাবাসী এবং নৌকার মালিকরা জানান, ভোররাতে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায় টেকনাফের সহস্্রাধিক ছোট আকারের ট্রলার। মাছ ধরা শেষে ফেরার পথে দুপুরে হঠাৎ ওঠা ঝড়ে ৫০টিরও বেশি ট্রলার ডুবে যায়। ঢেউয়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার ভেঙেও যায়। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে আছে- মৌলভী মোস্তাক আহমদ (৪৮), আবুল কাশেম (৫০), সৈয়দুর রহমান (৪০), অলি আহমদ (২৮), মৌলভী শামসু (৩৮), দেলোয়ার হোসেন (৩৪), হামিদ হোসেন (৩৬), আশরাফ মিয়া (৪২), নুর হোসেন (৪০), জাকের হোসেন (৩০), মো. মাহফুজ (৫২), কালা মিয়া (৪৮), শামসুল আলম (৩৬) ও আবুল হাশেমের (২৯) ট্রলার। ট্রলারডুবির শিকার জেলে ফরিদ আলম (২৯), খোরশেদ আলম (৩৯) ও নবী হোসেন সাংবাদিকদের জানান, সাগর থেকে ফেরার সময় হঠাৎ করে উত্তাল ঢেউয়ে ট্রলারগুলো ডুবে যায়। তারা বলেন, ঠিক কতজন নিখোঁজ আছেন এ মুহূর্তে তা বলা মুশকিল। বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ সাইফুল