২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকে রাখা স্বামী ওয়াজেদ মিয়ার অর্থ পেতে প্রধানমন্ত্রীর আবেদন

প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ব্যাংকে গচ্ছিত অর্থ ওয়ারিশ হিসেবে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আদালতে আবেদন করেছেন। সোমবার ঢাকার ৩য় যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়। সাকসেশন মামলা নম্বর ৯১৪/২০০৯, তারিখ-১৩ জুলাই ২০০৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ব্যাংকে গচ্ছিত অর্থ ওয়ারিশ হিসেবে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা আদালতে আবেদন করেছেন। সোমবার ঢাকার ৩য় যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়। সাকসেশন মামলা নম্বর ৯১৪/২০০৯, তারিখ-১৩ জুলাই ২০০৯। বুধবার মামলার সমন ফেরতের প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে। বিচারক এসএম সাইফুল ইসলাম মামলাটির শুনানি গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী ফজিলাতুননেছা বাপ্পী। ১৯২৫ সালের সাকসেশন অ্যাক্ট অনুযায়ী কোনো মৃত ব্যক্তির ব্যাংকে রেখে যাওয়া অর্থ বা সঞ্চয়পত্র বা শেয়ার সার্টিফিকেটের উত্তরাধিকারী হিসেবে ঘোষণা এবং সে অনুযায়ী অংশ পাওয়ার জন্য ওয়ারিশরা এ ধরনের মামলা করে থাকেন। আদালতের ফাইলিং রেজিস্টার খুঁজে এ মামলা দায়ের হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান। সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদার প্রশান্ত কুমার দে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করলেও এব্যাপারে আর কিছু বলতে রাজী হননি। আদালতের অফিসের একটি সূত্রের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানান, হোটেল শেরাটন শাখা জনতা ব্যাংকে ওয়াজেদ মিয়ার একাউন্টে ৩০ লাখ ৫৩ হাজার টাকা গচ্ছিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২০১০ ঘ.