২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের পুনরুক্তি করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার বলেছেন, ২৫ জুলাইয়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা না দিলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের পুনরুক্তি করে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার বলেছেন, ২৫ জুলাইয়ের মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা না দিলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে 'কারণ দর্শাও' নোটিশ দেওয়া হবে। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার নিবন্ধনের সার্বিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছহুল হোসাইন এ কথা বলেন। তিনি বলেন, "গণপ্রতিনিধিত্ব আদেশের রাজনৈতিক দলের নিবন্ধনবিধি অনুযায়ী দলগুলোকে ২৫ জুলাইয়ের মধ্যে তাদের স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে হবে। ব্যর্থ হলে 'কেন নিবন্ধন বাতিল করা হবে না'- এমন শো'কজ নোটিশ করতে হবে।" সিইসি ১৫ জুন এক সংবাদ সম্মেলনে বলেন, ২৫ জুলাইয়ের মধ্যে দলগুলো স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে ব্যর্থ হলে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তবে সময় বাড়ানোর আবেদন করা হলে ইসি তা বিবেচনা করবে বলেও জানিয়েছিলেন তিনি। নির্বাচনী আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই মন্তব্য করে মঙ্গলবার ছহুল হোসাইন বলেন, "তৃণমূলের মতামতের ভিত্তিতে ইসিতে জমা দেওয়া সংশোধিত অস্থায়ী গঠনতন্ত্রকে চূড়ান্ত গঠনতন্ত্র হিসাবে অনুমোদন করে জমা দিলেও চলবে।" তিনি প্রশ্ন তোলার ভঙ্গিতে বলেন, "ছয় মাস সময় দেওয়ার পরও এখন সময় বাড়ানোর প্রশ্ন উঠছে কেন।" বিএনপিকে নিবন্ধনের বাইরে রাখতে ইসি ষড়যন্ত্র করছে