মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকায় অদূর ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে বলে মনে করেন খোদ ভারতেরই এক ভূতাত্ত্বিক । তার এই আশঙ্কার ভিত্তি সিসমিক গবেষণায় পাওয়া ফলাফল।
ভূতাত্ত্বিক রঞ্জন সিং বলেন, সিসমিক গবেষণায় এ প্রকল্প এলাকার ৮০ কিলোমিটারের মধ্যে চ্যুতি পাওয়া যাওয়ায় এ অঞ্চলে অদূর ভবিষ্যতে ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।
'তাই থু' নামের এ চ্যুতিকে বড় ধরনের চ্যুতি বলে মনে করা হচ্ছে, যার পাশেই টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
স
bdnews24