ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গাজীপুরের সফিপুরে ৩০টি চটপটে ছেলেমেয়েকে নিয়ে শুরু হয়েছে টেলিভিশন শো 'হরলিকস ফিউচার ফোর্স'-এর ক্যাম্প রাউন্ড।
গত ৬ জুলাই থেকে সফিপুরের একটি রিসোর্টে শুরু হওয়া এ রাউন্ডে ১৯ টি ছেলে ও ১১ টি মেয়ে অংশ নিয়েছে।
ক্যাম্পে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরণের শারীরিক ও মানসিক সক্ষমতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আগামী ২১ জুলাই পর্যন্ত চলা এ রাউন্ডে ৩ জন বিজয়ীকে ঘোষণা করা হবে হরলিকস্ ফিউচার ফোর্স এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
গত ২৬ ও ২৭ জুন হরলিকস্ ফিউচার ফোর্সের প্রথম রাউন্ডে দেশের বিভিন্নস্থান থেকে ১০ থেকে ১৪ বছরের ২০০ কিশোর-কিশোরী অংশ নেয়। এদের মধ্য থেকে ৩০ জন দ্বিতীয় রাউন্ডে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/২০৪৮ঘ.
bdnews24