২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বয়লারের পাইপ বিস্ফোরণ: আরও দুজনের মৃত্যু

জয়পুরহাট শহরের আমতলী এলাকার একটি চালকলের বয়লারের পাইপ বিস্ফোরণে আহত দুই শ্রমিক সোমবার ভোরে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

জয়পুরহাট, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট শহরের আমতলী এলাকার একটি চালকলের বয়লারের পাইপ বিস্ফোরণে আহত দুই শ্রমিক সোমবার ভোরে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে। মৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের আব্দুল্লাহ'র স্ত্রী মুরশিদা (২৮) এবং ধারকী গ্রামের শাহেদ আলীর ছেলে সুকন আলী (৪০)। রোববার সকালে বারী রাইস মিল নামের এ চালকলের শ্রমিকরা ধান সিদ্ধ করার সময় বয়লারের পাইপ বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই মারা যান মালা মহন্ত নামে একজন। বিকেলে জয়পুর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুদি বেগম নামে আরেকজন। জয়পুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক এবং বারী অটো রাইস মিলের স্বত্বাধিকারী আমিনুল বারী জানান, সোমবার ভোর ৫টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন। আহত আলম (৩৫) ও তাসলিমার (৩৫) অবস্থার অবনতি ঘটায় সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্ত করা হয়েছে বলে তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.