২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জের তাহের হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান তাহেরউদ্দিন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আটজনকে। তবে খালাস পেয়েছেন সাবেক বিএনপি সাংসদ মজিবুর রহমান মঞ্জুসহ ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 08:09 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান তাহেরউদ্দিন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আটজনকে। তবে খালাস পেয়েছেন সাবেক বিএনপি সাংসদ মজিবুর রহমান মঞ্জুসহ ১২ জন। সোমবার ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম মামলার রায় দেন। ২০০৬ সালের ১০ অক্টোবর বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরউদ্দিন তাহুকে হত্যা করা হয়। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে তিনি খুন হন বলে মামলার বাদী তাহেরের স্ত্রী জোৎ