২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফরে আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ১৯ জুলাই দুদিনের বাংলাদেশ সফরে আসছেন। ভারতের পরমাণু কর্মসূচির অন্যতম স্থপতি আব্দুল কালামের ২০ জুলাই ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 05:19 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ১৯ জুলাই দুদিনের বাংলাদেশ সফরে আসছেন। ভারতের পরমাণু কর্মসূচির অন্যতম স্থপতি আব্দুল কালামের ২০ জুলাই ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 'ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স' এর উপাচার্য আব্দুল আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দিতে সম্মত হয়েছেন।" আব্দুল আজিজ জানান, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সভাপতিত্ব করবেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন। কালাম ২১ জুলাই সকালে ঢাকা ত্যাগ করবেন বলে জানান আব্দুল আজিজ। ভারতের একাদশ রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এসকে/২৩৩০ঘ.