২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটির সমাবেশ

তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রোববার বিকেলে ফেনীতে সমাবেশ করেছে। সমাবেশের পর সন্ধ্যায় কমিটির রোডমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে ব্লক ইজারা দেওয়ার তৎপরতা বন্ধের দাবির পক্ষে জনমত গড়তে শনিবার রাজধানী থেকে কক্সবাজার অভিমুখে রোডমার্চ শুরু করে তেল-গ্যাস বন্দর রক্ষা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ফেনী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি রোববার বিকেলে ফেনীতে সমাবেশ করেছে। সমাবেশের পর সন্ধ্যায় কমিটির রোডমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে ব্লক ইজারা দেওয়ার তৎপরতা বন্ধের দাবির পক্ষে জনমত গড়তে শনিবার রাজধানী থেকে কক্সবাজার অভিমুখে রোডমার্চ শুরু করে তেল-গ্যাস বন্দর রক্ষা কমিটি। এই রোডমার্চ মঙ্গলবার কক্সবাজার পৌঁছাবে। পথে বিভিন্ন স্থানে পথসভা-জনসভা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। ফেনীর শহীদ মিনার চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা ফয়জুল হক মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী কমিটিনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ। এর আগে রোডমার্চে অংশ নেওয়া বিভিন্ন বামপন্থী দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে ফেনীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৯ ঘ.