বাগেরহাট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম) - বাগেরহাটের মংলা উপজেলা সংলগ্ন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধ এলাকা থেকে রোববার দুপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে আছে- দুটি বন্দুক, নয়টি বন্দুকের এবং ১০টি টু টু বোর রাইফেলের তাজা গুলি এবং ৫৪টি বন্দুকের গুলির খোসা।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহম্মেদ জানান, ১০ জুন সুন্দরবনের একটি দস্যুদলের প্রধান জুলফিকার আলী গামা বাগেরহাটের অতিরিক্ত জেলা জজ আদালতে আত্মসমর্পণ করেন।
পরে তাকে ২০০১ সালে মংলা থানায় করা একটি চাঁদাবাজি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি মংলা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
জুলফিকার আলীর বিরুদ্ধে মংলা থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি জালাল উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩২ ঘ.
bdnews24