২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশ বসবাসযোগ্য রাখতে জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশের নিচে নিতে হবে'

দেশকে বসবাসের যোগ্য রাখতে জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশের নিচে নামিয়ে আনতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠ করা তার বক্তব্যে এ আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য পড়ে শোনান স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 01:22 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশকে বসবাসের যোগ্য রাখতে জনসংখ্যা বৃদ্ধির হার এক শতাংশের নিচে নামিয়ে আনতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠ করা তার বক্তব্যে এ আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্য পড়ে শোনান স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক । তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার দেশে অর্থনৈতিক মন্দার প্রভাব আরও প্রকট করে তুলছে। স্বাস্থ্য মন্ত্রী বলেন,'' ২০১১ সাল নাগাদ মোট প্রজনন হার দুই দশমিক দুই ও নিট প্রজনন হার এক-এ নামিয়ে আনতে হবে। এজন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারীর হার ৭২ শতাংশে উন্নীত করতে হবে।' মন্ত্রী লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগসহ চর,বস্তি, হাওর প্রভৃতি এলাকায় বিশেষ সেবা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি জোরদার করা হবে বলেও জানান। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যক্রমের শ্রেষ্ঠ কর্মী, প্রতিষ্ঠান এবং রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্বাস্থ্য সচিব শেখ আলতাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন ও বাংলাদেশে ইউএনএফপিএ এর প্রতিনিধি আর্থার এরকেন। এর আগে সকালে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জাতীয় জাদুঘর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯২৪ঘ.