২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি'র ফল ২৮ জুলাইয়ের মধ্যে

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে। দুই শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 12:14 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে। দুই শিক্ষা বোর্ডের শীর্ষ কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়েছেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড কমিটির প্রধান অধ্যাপক মুহাম্মদ শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৫ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে।" শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২৫ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. সানাউল্লাহ বলেন, "ফল ২৮ জুলাইয়ের মধ্যে হবে। ২৫ জুলাই প্রকাশের সম্ভাবনা রয়েছে।" দিনাজপুর বোর্ডের অধীনে এবারই প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০টি বোর্ডের অধীনে গত ১৬ এপ্রিল শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ১৮ হাজার ৩০৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে আট বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৮৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষার্থী ৫৯ হাজার ৩৫৪ জন এবং কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষার্থীর সংখ্যা ৬৪ হাজার ১২১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এমআই/১৮১৫ ঘ.