মানিকগঞ্জ, জুলাই ১০ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেরি স্বল্পতা, নদীর নাব্যতা হ্রাস ও প্রবল স্রোতের কারণে ফেরি পারাপারে বেশি সময় লাগায় শুক্রবার পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।
আটকা পড়েছে এক হাজারেরও অধিক যানবাহন। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
বিকেল সাড়ে ৬টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে কয়েক শ' পণ্যবাহী ট্রাক পারাপরের অপেক্ষায় থাকতে দেখা যায়। ট্রাকের লাইন ঘাট ছেড়ে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত বি
bdnews24