দিনাজপুর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গুটি ইউরিয়া সার ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য কৃষি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, "যে এলাকায় গুটি ইউরিয়ার ব্যবহার ভাল হবে সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। আর আমনের বালাই দেখা দিলে সেই এলাকার কর্মকর্তাদের কৈফিয়ত দিতে হবে।"
শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার কৃষিবিদ এবং কৃষি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কৃষকদের যথাসময়ে সার, বীজ ও পানির সঠিক ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য কৃষি কর্মকর্তাদের আহ্বান জানিয়ে মতিয়া বলেন, "সরকারের ঘরে খাদ্য মজুদ থাকলে কোনো চিন্তা থাকে না। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ না থাকায়, দাতাদের অনেক শর্ত মানতে বাধ্য হই।"
খাদ্য ঘাটতি রেখে বিদেশি সাহায্য পাওয়ার বিগত সরকারের কৌশল প্রত্যাখ্যান করে তিনি বলেন, "আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমাদের স্বার্থ ক্ষুণ
bdnews24