ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজারের একটি বাসা থেকে বৃহস্পতিবার এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মফিজুর রহমান পলাশ (৩০)।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে খবর পেয়ে সাদেক খান রোডের ৮৪/ই নম্বর বাসার দোতালার একটি কক্ষের দরজা ভেঙে পলাশের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গাড়িচালক পলাশ স্ত্রীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন। গত সপ্তাহে তার স্ত্রী গ্রামের বাড়ি গেছেন।
এ হত্যাকাণ্ডের কারণ জানতে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/আরএ/এজে/এএল/২১২৬
bdnews24