চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বৃহস্পতিবার সকালে এক স্কুলছাত্রীকে হত্যা করা হয়েছে। পুলিশ উপজেলার কন্যানগর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত কিশোরীর নাম লিপি খাতুন (১৬)। সে উপজেলার গনইর গ্রামের তৈমুর রহমানের মেয়ে। স্থানীয় ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল সে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা গোলাম সারোয়ার জানান, লিপির মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৬টার দিকে লিপি তার বাড়ি থেকে উপজেলার মোমিনপাড়ায় খালার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন কন্যানগর এলাকার একটি পেয়ারা বাগানের পাশে পুকুরে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭১০ ঘ.
bdnews24