রাজশাহী, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবগঠিত জঙ্গি সংগঠন 'ইসলাম ও মুসলিম' এর সামরিক শাখা প্রধান মো. সেলিম ওরফে হারুন মিস্ত্রির শ্বশুর বাড়ি চাপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব।
এ ছাড়া তার দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধা থেকে 'জেএমবি'র সদস্য দেলোয়ার হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। দেলোয়ার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের আবদুস সাত্তার আকন্দের ছেলে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি দেশে তৈরি ওয়ান শুটারগান এবং ১০ রাউন্ড গুলি।
মঙ্গলবার গভীর রাতে র্যাব ও বিডিয়ার সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে চাপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুর বেলপাড়া থেকে এই অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
বুধবার বিকেলে র্যাব-৫ এর বিনোদপুর ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইসরাত হোসেন সাংবাদিকদের সামনে সেলিম ও দেলোয়ারকে হাজির করেন।
ইসরাত হোসেন সাংবাদিকদের জানান, জিজ্ঞাসাবাদে সেলিম তার কাছে বিপুল অস্ত্র ও গোলাবারুদ আছে বলে স
bdnews24