২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় এসিড নিক্ষেপের দায়ে একজনের যাবজ্জীবন

এসিড নিক্ষেপের দায়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. একরামুল হক চৌধুরী বুধবার চঞ্চল হাজরা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 06:45 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

নেত্রকোনা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসিড নিক্ষেপের দায়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. একরামুল হক চৌধুরী বুধবার চঞ্চল হাজরা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে। মামলার বিবরণে বলা হয়, জেলা শহরের নাগড়া এলাকার প্রয়াত কানাই লাল হাজরার ছেলে চঞ্চল হাজরার সঙ্গে প্রতিবেশী জহুরা বেগমের শত্র"তা চলে আসছিল বহুদিন ধরে। এর জের ধরে ২০০১ সালের ৯ ফেব্র"য়ারি এসিড নিক্ষেপকারী জহুরা বেগমের বাসায় প্রবেশ করে তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে জহুরার মুখমণ্ডল ও শরীর ঝলসে যায়। এ ব্যাপারে জহুরার মামা সুলতান উদ্দিন বাদী হয়ে চঞ্চল হাজরা, রতন মিয়া ও স্বপন মিয়াকে আসামি করে নেত্রকোনা থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একমাত্র চঞ্চল হাজরার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচারক মোট ১৭ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট গাজী মাসুদা বেগম। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট দিলোয়ারা বেগম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/টিআর/০০৫০ ঘ.