২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অপহরণের ৭৬ ঘন্টা পর ব্যবসায়ী মুক্ত

অপহরণের ৭৬ ঘন্টা পর আনোয়ারায় নিজ বাড়িতে ফিরে এসেছেন ব্যবসায়ী বাবুল সরকার (৪৫)। গত ৪ জুলাই রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সন্ত্রাসীরা অটো রিকশা ও গ্যারেজ ব্যবসায়ী বাবুলকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2009, 06:44 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের ৭৬ ঘন্টা পর আনোয়ারায় নিজ বাড়িতে ফিরে এসেছেন ব্যবসায়ী বাবুল সরকার (৪৫)। গত ৪ জুলাই রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সন্ত্রাসীরা অটো রিকশা ও গ্যারেজ ব্যবসায়ী বাবুলকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বুধবার সকালে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকায় অপহরণকারীরা বাবুলকে ছেড়ে দেয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে আনোয়ারা উপজেলা হাসপাতাল এলাকা থেকে বাবুলকে মাইক্রোবাসে তুলে অপহরণ করা হয়। তার বাড়ি আনোয়ারার খিলপাড়া গ্রামে। পরদিন বাবুলের স্ত্রীর কাছে অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে কক্সবাজারের নাপিতখালীতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহরণকারী দলের প্রধান পেয়ারুর ভাইসহ দুজনকে আটক করা হয়। এ কারণে বাধ্য হয়ে কোনো মুক্তিপণ ছাড়াই বাবুলকে অপহরণকারীরা ছেড়ে দেয় বলে দাবি করেন মফিজ উদ্দিন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এইচএ/২৩৫৫ ঘ.