ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান অপু।
অভ্যন্তরীণ কোন্দলের কারণে মঙ্গলবার রাতে অপুর ওপর হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা বলছে।
অপুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম ভুইয়া সাংবাদিকদের জানান, রাত পৌনে ১২টার দিকে একদল সশন্ত্র ব্যক্তি জেলা শহরের কলেজ পাড়ায় অপুর ঠিকাদারি প্রতিষ্ঠান মিথিলা ট্রেডিংয়ে হামলা চালায়। তারা প্রতিষ্ঠান ভাংচুর করে এবং অপুকে কুপিয়ে আহত করে।
স্থানীয় বাসিন্দা আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপুকে কুপিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।"
ঘটনার পরপরই জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাজমুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
ওসি বলেন, সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করছি।
সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান জানান, হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাঁদাবাজিসহ নানা অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক ভূঁইয়াকে স
bdnews24