২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির কাঁচামালসহ দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় থেকে মঙ্গলবার রাতে বোমা তৈরির কাঁচামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা দুজন হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার রজবুল হকের ছেলে মানিক (২০) ও সিরাজগঞ্জের আশরাফুল হক (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ইসরাইল মোড় থেকে মঙ্গলবার রাতে বোমা তৈরির কাঁচামালসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা দুজন হলেন- শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার রজবুল হকের ছেলে মানিক (২০) ও সিরাজগঞ্জের আশরাফুল হক (২৪)। র‌্যাব-৫ এর উপসহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে জঙ্গি সন্দেহে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি পরিমাণ বোমা তৈরির কাঁচামাল। রাত ১০ টার দিকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাবের অভিযান চলছে। বিস্তারিত এখনই জানানো সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.