ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক গাজীউল হক স্মরণে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সভা শুরু হবে।
বুধবার জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজীউল হক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগে ১৭ জুন রাজধানীর পূর্ব হাজীপাড়ার নিজ বাসায় মারা যান।
রাষ্ট্রীয় মর্যাদায় বগুড়ার সুলতানগঞ্জপাড়ায় পারিবারিক গোরস্থানে বাবার পাশে সমাহিত করা হয় এ ভাষা সৈনিককে।
১৯৫২ সালের ভাষা আন্দোলন ছাড়াও পরবর্তী বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে গাজীউল হকের সক্রিয় ভূমিকা ছিল।
১৯২৯ সালের ১৩ই ফেব্র"য়ারি ছাগলনাইয়ার নিচিন্তায় জন্ম নেন গাজীউল হক।
বাংলাদেশ সুপ্রিমকোর্টের প্রবীণ আইনজীবী গাজীউল হক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এসকে/২৩৫১ঘ.
bdnews24