২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অচিরেই ২৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: সংসদে শিক্ষামন্ত্রী

দেশে অচিরেই ২৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন,'' আমরা অচিরেই ২৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেব। এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।" তিনি বলেন, "শেখ হাসিনার সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দেয় বলে শিক্ষার উন্নয়নে সব কিছুই করছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশে অচিরেই ২৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন,'' আমরা অচিরেই ২৫ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেব। এ ব্যাপারে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।" তিনি বলেন, "শেখ হাসিনার সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দেয় বলে শিক্ষার উন্নয়নে সব কিছুই করছে।'' রাজশাহী-৬ আসনের সাংসদ মো. শাহরিয়ার আলমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এমপিও ভুক্তির নীতিমালা প্রণয়ণে কমিটি গঠন : নরসিংদী-৪ আসনের সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সংসদকে জানান, এমপিও ভুক্তির নীতিমালা প্রণয়নে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর নীতিমালা চূড়ান্ত হলে দেশের শিক্ষা প্রতিষ্ঠাসমূহকে এমপিও ভুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। উপজেলায় একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : নরসিংদী-২ আসনের সাংসদ আনোয়ারুল আশরাফ খানের এক প্রশ্নের জবাবে শিক্ষা মন্ত্রী সংসদকে জানান, প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হবে। পরিত্যক্ত বাড়ি ১২ হাজার ৭টি : নোয়াখালী- ৬ আসনের সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে গৃহায়ন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সংসদকে জানান, পরিত্যক্ত সম্পত্তির মধ্যে সরকারের ব্যবস্থাপনায় শুধুমাত্র শহর এলাকায় ৯ হাজার ৭৫২টি বাড়ি রয়েছে। বাকি ২ হাজার ২৫৫টি বাড়ি রয়েছে যা সরকারের নিয়ন্ত্রণে নেই। ওই সব বাড়ির বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। সচিবালয় স্থানান্তর প্রসঙ্গে : কুষ্টিয়া- ৩ আসনের সাংসদ কে এইচ রশীদুজ্জামানের এক প্রশ্নের জবাবে গৃহায়ন প্রতিমন্ত্রী সংসদকে জানান, বাংলাদেশ সচিবালয় অন্যত্র স্থানান্তরের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। তিনি আরও বলেন, বিগত জোট সরকারের আমলে সচিবালয় স্থানান্তরের বিষয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এসকে/১৯৫৯ঘ.