২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজারুল কায়েস ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নিচ্ছেন

রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস বুধবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "বুধবার থেকে কায়েস ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েস বুধবার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেবেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, "বুধবার থেকে কায়েস ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।" মো. তৌহিদ হোসেনকে ফরেন সার্ভিস একাডেমির অধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। এর আগে ২০০৬ সালের ১৭ ডিসেম্বর তাকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নিয়োগ করা হয়। পরে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে পররাষ্ট্র সচিব পদে পদোন্নতি দেয়। এর আগে সরকার মিজারুল কায়েসকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। কায়েস মালদ্বীপ ও রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/১৯৪৫ঘ.