২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পলিটেকনিকে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে সোমবার দুপুরে ছাত্র শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে সোমবার দুপুরে ছাত্র শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুর দেড়টার দিকে পলিটেকনিকের মূল ক্যাম্পাসে ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। তিনি জানান, দুপুরে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উদ্দেশে অভিনন্দন জানিয়ে ছাত্রলীগের কর্মীরা শ্লোগান দিলে শিবিরের কর্মীরা পাল্টা শ্লোগান দেয়। একপর্যায়ে উভয়পক্ষের কর্মীরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইফতেখার হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত সাড়ে আটটা পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসকে/২২৫১ঘ.