ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত রপ্তানির সুবিধা নিয়ে আলোচনার জন্য শিগগিরই একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
সোমবার সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দেওয়ার বিষয়ে মার্কিন কংগ্রেসে উত্থাপিত বিলটির বিষয়ে আলোচনার জন্য কিছুদিনের মধ্যেই তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাবে। সেখানে কংগ্রেস সদস্যসহ যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে তারা আলোচনা করবেন।
ফারুক খান বলেন, "নুতন প্রশাসনের সঙ্গে এ বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী শুল্কমুক্ত রূপ্তানি সুবিধার বিষয়ে যুক্তরাষ্ট্রকে বুঝাতে সক্ষম হব।''
মার্কেট ইন্টেলিজেন্স টিম গঠন : নওগাঁও-৪ আসনের সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রাং-এর প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী সংসদকে জানান, বাজারে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি হলে অথবা কোনো পণ্যের সরবরাহ ব্যবস্থায় অসুবিধা সৃষ্টি হলে তার কারণ উৎঘাটনে স
bdnews24