২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দোয়াবাজার উপজেলায় বন্যার পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। জেলার পাঁচটি উপজেলার নিুাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা নদীর পানি এখনও বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার কিছুটা কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের দোয়াবাজার উপজেলায় বন্যার পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। জেলার পাঁচটি উপজেলার নিুাঞ্চলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সুরমা নদীর পানি এখনও বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হলেও শনিবার কিছুটা কমেছে। নীলফামারীতে তিস্তার পানিও কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়ায় পানি বেড়েছে। তবে তা এখনও বিপদসীমার নিচে রয়েছে। পানি বাড়ায় জেলার হাইমচর উপজেলার দুটি এলাকায় মেঘনায় ভাঙন দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠানো খবর: সুনামগঞ্জ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ছয়দিনের বষর্ণেজেলার সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা নদীর পানি শনিবার কিছুটা কমেছে। জেলার ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জামালগঞ্জের নিুাঞ্চল এখনও প্লাবিত রয়েছে। পানি বন্দি রয়েছে হাজারো মানুষ। দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের কলাউড়া গ্রামে শনিবার বিকেল পাঁচটায় বন্যার পানিতে ডুবে পিংকি (২) নামের একটি শিশু মারা গেছে। সে গ্রামের শফিকুল ইসলামের মেয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান জানান, কলাউড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে পিংকি খেলা করতে গিয়ে বন্যার পানিতে ডুবে যায়। পানিতে ডুবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান জানান, শনিবার বিকলে ৩ টায় সুরমা নদীর পানি বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগের দিন ছিল বিপদসীমার ৪৮ সেন্টিমিটার ওপরে। গত ২৪ ঘন্টায় জেলায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও তিনি জানান। নীলফামারী: শনিবার বিকেল ৪টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানির বিপদসীমার ৩৮সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তিস্তার ব্যারাজের উজানে ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নের সাতটি গ্রামের পানি নেমে গেছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া পরিচালন ও রক্ষণাবেক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, শুক্রবার ৯টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। রাত ৯টার পর থেকে পানি কমতে থাকে। শনিবার বিকেল ৪টায় ৫২দশমিক ২সেন্টিমিটার দিয়ে পানি (বিপদসীমা ৫২দশমিক ৪০সেন্টিমিটার) প্রবাহিত হচ্ছিল। তিনি জানান, ভারতের গজলডোবা ব্যারাজের সব ক'টি গেট খুলে দেওয়ার ১২ঘন্টা পর শুক্রবার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বেড়ে যায়। চাঁদপুর: টানা বর্ষণ ও উজান থেকে নামে ঢলে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বাড়ছে। হাইমচর উপজেলার কাটাখালী ও তেলিরমোড় এলাকায় মেঘনায় ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত মেঘনায় ২৫ থেকে ৩০ সেন্টিমিটার এবং ডাকাতিয়ায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা মফিজুল ইসলাম। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম বলেন, মেঘনায় পানি বাড়ার কারণে এখনও কোনো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তবে জোয়ার-ভাটার কারণে উপজেলার কাটাখালী ও তেলিরমোড় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আপাতত উপজেলায় বন্যার আশংকা দেখা যাচ্ছে না। তিনি বলেন, "আমরা আগাম প্রস্তুতি নিয়েছি। উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছি।" এর মধ্যে নীলকমল ইউনিয়নে তিনটি, হাইমচর ইউনিয়নে তিনটি, গাজীপুর ইউনিয়নে একটি এবং উপজেলা সদরের আলগী উত্তর, আলগী দক্ষিণ ও চরভৈরবী ইউনিয়নের ৯টি সাইক্লোন সেন্টার রয়েছে বলে ইউএনও জানান। তিনি জানান, ভাঙন বা প্লাবনে কোন পরিবার ক্ষতিগ্রস্ত হলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/ ২১০৯ ঘ.