২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বাড়ছে

টানা বর্ষণ ও উজান থেকে নামে ঢলে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বাড়ছে। হাইমচর উপজেলার কাটাখালী ও তেলিরমোড় এলাকায় মেঘনায় ভাঙন দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

চাঁদপুর, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা বর্ষণ ও উজান থেকে নামে ঢলে চাঁদপুরের মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বাড়ছে। হাইমচর উপজেলার কাটাখালী ও তেলিরমোড় এলাকায় মেঘনায় ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুর পর্যন্ত মেঘনায় ২৫ থেকে ৩০ সেন্টিমিটার এবং ডাকাতিয়ায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এখনও বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা মফিজুল ইসলাম। হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম বলেন, মেঘনায় পানি বাড়ার কারণে এখনও কোনো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। তবে জোয়ার-ভাটার কারণে উপজেলার কাটাখালী ও তেলিরমোড় এলাকায় ভাঙন দেখা দিয়েছে। আপাতত উপজেলায় বন্যার আশংকা দেখা যাচ্ছে না। তিনি বলেন, "আমরা আগাম প্রস্তুতি নিয়েছি। উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার প্রস্তুত রেখেছি।" এর মধ্যে নীলকমল ইউনিয়নে তিনটি, হাইমচর ইউনিয়নে তিনটি, গাজীপুর ইউনিয়নে একটি এবং উপজেলা সদরের আলগী উত্তর, আলগী দক্ষিণ ও চরভৈরবী ইউনিয়নের ৯টি সাইক্লোন সেন্টার রয়েছে বলে ইউএনও জানান। তিনি জানান, ভাঙন বা প্লাবনে কোন পরিবার ক্ষতিগ্রস্ত হলে প্রশাসনের পক্ষ থেকে আর্থিকভাবে সহায়তা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৫৮ ঘ.