২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর ও ঝিনাইদহে ট্রেনে কাটা পড়া তিনটি লাশ উদ্ধার

গাজীপুর ও ঝিনাইদহে শুক্রবার ট্রেনে কাটা পড়া তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে পাওয়া গেছে দুজনের লাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর ও ঝিনাইদহে শুক্রবার ট্রেনে কাটা পড়া তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে পাওয়া গেছে দুজনের লাশ। গাজীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়াউদ্দিন সরদার জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুর সদরের দেশিপাড়া এলাকায় আনুমানিক ৬০ বছরের অজ্ঞাতনামা বৃদ্ধ রেলে কাটা পড়েন। শুক্রবার সকালে এলকাবাসী তার লাশ পায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরগামী রাজশাহী সিল্ক সিটি ট্রেনের ধাক্কায় কালিয়াকৈরের মৌচাক এলাকায় অজ্ঞাতনামা একজন মহিলা মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫৮ বছর। দু'টি ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, দুপুরে কোটচাঁদপুরের বলুহরে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা মহিলা মারা গেছেন। রেলওয়ের পাকশি বিভাগের ব্যবস্থাপক এসএম মাহবুবুল আলম জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন মহিলার লাশ নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৭ ঘ.