ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ড দূতাবাস এবং নিরাপত্তা সেবাদানকারী প্রতিষ্ঠান জিফোরএস বাংলাদেশ-এর মধ্যে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
জিফোরএস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
জিফোরএস এর বারিধারার কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত বিয়া টেন টুসার এবং জিফোরএস বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম চৌধুরী।
এ চুক্তির আওতায় জিফোরএস চ্যান্সারিসহ নেদারল্যান্ড দূতাবাসের সঙ্গে যুক্ত আটটি পয়েন্টে প্রবেশাধিকার নিয়ন্ত্রণসহ সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করবে।
আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিষ্ঠান জিফোরএস বিশ্বের ১১০টি দেশে নিরাপত্তা রক্ষার কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/২৩৪৪ঘ.
bdnews24